গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছেন। তবে সম্ভাব্য সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধের চেষ্টা ঠেকাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
শিল্পাঞ্চলে যাতে নতুন করে সহিংসতা ছড়িয়ে না পড়ে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, এসআরবি ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তার জন্য ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুরে প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে অনেক কারখানা খোলা থাকায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতা এড়াতে নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।
মন্তব্য করুন