অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

ছবি: সংগৃহীত



প্রমোদ পোদেল নেপালের ‘সোলে’ নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। ১৮ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন।

বর্তমানে তিনি পূর্ব সাসেক্সের আকফিল্ড এলাকায় বসবাস করেন এবং সেখানে নেপালি স্ট্রিট ফুড ও ফুড ট্রাকের ব্যবসা পরিচালনা করেন। মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন ৩৪ বছর বয়সী প্রমোদ পোদেল। বিয়ের পর তার স্ত্রী সুমিত্রা সাপকোটা নেপালে প্রমোদের পরিবারের সঙ্গেই থাকছিলেন এবং খুব শিগগিরই তার প্রমোদের কাছে যুক্তরাজ্যে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ভয়াল পাহাড়ি ঢল ভাসিয়ে নিয়েছে সব স্বপ্ন, সব আশা।

বিপর্যয়ের খবর পেয়ে প্রমোদ পাগলের মতো ছুটে এসেছেন নেপালে। মেট্রো ইউকের তথ্য অনুযায়ী, পূর্ব সাসেক্সের বাসিন্দা প্রমোদ পোদেল জানান, গত বুধবার বিকেল সোয়া ৪টায় সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে তার শেষবারের মতো কথা হয়েছিল। ফোনে তার স্ত্রী তাকে বলেছিলেন, ‘তুমি কেমন আছ? আমি তোমাকে অনেক ভালোবাসি।’ স্ত্রীর শেষ কথাগুলোই এখন প্রমোদের কানে বাজে।

প্রমোদের জন্য একমাত্র স্বস্তির খবর হলো, তার বাবা পুরুসোত্তম পোদেল অলৌকিকভাবে বেঁচে গেছেন এবং তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রমোদের বাবা বেঁচে ফিরলেও তার স্ত্রী সুমিত্রা (২৫), মা তুলসা (৫২), ভাই প্রদীপ (৩১) এবং চাচা মাধব প্রসাদ পোদেল (৬৪) এখনো নিখোঁজ রয়েছেন। প্রমোদ নেপালে পৌঁছে উদ্ধারকর্মীদের সঙ্গে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

দ্য সান-কে প্রমোদ বলেন, ‘আমি তাদের খুঁজে পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী, তবে একই সঙ্গে আমি ঈশ্বরের কাছে প্রার্থনাও করছি।’

এর আগে বিবিসি রেডিও সাসেক্সের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তে আমার পরিবার এবং আমার দেশের জন্য এটি অত্যন্ত কঠিন একটি সময়, তবে সেখানে আসলে কী ঘটছে তা দেখার জন্য অবশ্যই আমাকে যেতে হবে।

তিনি বিবিসিকে আরো বলেন, ‘সেখানে আসলে কী ঘটেছে তা কেউ জানে না। স্পষ্টতই বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং কারা নিখোঁজ হয়েছেন বা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই। কেউ কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং সব সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত করারও কোনো উপায় নেই।’

প্রমোদ আরো যোগ করেন, ‘সেখানে কোনো বিদ্যুৎ নেই, তাই আমি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আসলে কী ঘটছে তা না জানতে পারাটা খুবই কষ্টের একটি সময়।’
 
নেপালে পৌঁছে প্রমোদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্যা ও কাদাঝড় এতটাই ভয়াবহ ছিল যে তার পরিবারের ঘরবাড়ি তো ভেসে গেছেই, এমনকি যে স্থানে তাদের বাড়িটি ছিল, সেখানে এখন আর কিছুই অবশিষ্ট নেই। পুরো সোলে গ্রামটিই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

1

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

2

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে : মারিয়া মিম

3

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

4

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

5

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

6

ইরান অধিনায়ক তারেমিকে বিমানবন্দরে আটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্

7

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

8

সংবাদ সম্মেলনে অগ্রগতি জানালেন ট্রাম্প-পুতিন

9

পোশাক নয়, অপরাধীর মানসিকতাই যৌন সহিংসতার মূল কারণ

10

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

11

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে অবস্থান, আইফোন

12

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

13

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আম

14

মা হতে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী

15

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

16

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি

17

হাঁটুর ইনজুরিতে আধুনিক চিকিৎসা ও আর্থ্রোস্কোপিক সার্জারি

18

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

19

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

20