ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

চার মন্ত্রীর পদত্যাগে চাপে কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে চারজন জুনিয়র মন্ত্রীর পদত্যাগ এবং লেবার পার্টির একাধিক এমপির অসন্তোষের কারণে তার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে লেবার পার্টির ভেতরে চাপ বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সর্বশেষ পদত্যাগ করেন স্বাস্থ্যবিষয়ক সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলির পর যুক্তরাজ্যের জনগণ প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারিয়েছে বলে তিনি মনে করেন।

এর আগে আরও তিনজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেন। ধারাবাহিক এই পদত্যাগের ফলে স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে।

গত সপ্তাহের নির্বাচনে লেবার পার্টির দুর্বল ফলাফলের পর দলটির ভেতরে ক্ষোভ বাড়তে শুরু করে। অনেক এমপি প্রকাশ্যে কিয়ার স্টারমারের পদত্যাগ বা নেতৃত্ব পরিবর্তনের সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন।

বর্তমানে ৮০ জনেরও বেশি লেবার এমপি স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দলীয় নিয়ম অনুযায়ী, মোট এমপির অন্তত ২০ শতাংশ কোনো বিকল্প প্রার্থীর পক্ষে অবস্থান নিলে বর্তমান নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করা সম্ভব হয়।

তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভাকে জানিয়েছেন, এখনো নেতৃত্ব পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি তার সরকারের জন্য বড় ধরনের পরীক্ষার মুখ তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

1

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

2

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

3

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

4

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

5

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

6

আন্দিজের অচেনা ফুলে মেসির নাম, জানুন নামকরণের কারণ

7

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

8

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

9

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

10

এবার এমবাপ্পেকে সিনেটরের হুমকি, ‘তোমার কোনো ধারণাই নেই আমি ক

11

যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

12

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

13

রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

14

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ

15

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট

16

আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

17

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

18

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

19

ট্রাম্পের সমর্থন ৩২ শতাংশে, কংগ্রেসের ভোটে ডেমোক্র্যাটরা এগি

20