অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জীবনধারণের খরচ বেড়ে যাওয়া নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন যারা

ছবি: সংগৃহীত



২০২৫ সালে জার্মানরা কী নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা ভয় পাচ্ছেন এই বিষয় নিয়ে প্রচুর সমীক্ষা হয়েছে। ১৯৯২ সাল থেকে বিমা কোম্পানি আর প্লাস ভি ফ্যাজিসাহোঙ্গ এই বিষয়ে সমীক্ষা করছে। তাদের সমীক্ষা বলছে, বিশ্বজুড়ে নানান সংকট চললেও জার্মানদের ভবিষ্যৎ নিয়ে ভয় আগের তুলনায় কমেছে।

মারবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইসাবেলা এই সমীক্ষার পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তিনি বলেছেন, এটা অত্যন্ত স্বস্তির বিষয়। মানুষ এখন ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত নয়, বরং তারা বর্তমানকে নিয়ে ভাবছে। আর্থিক পরিস্থিতি ও জীবনধারণের খরচ বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তবে আগের মতো তারা আর বিচলিত বোধ করছেন না।

জার্মানরা তেল-মশলা, জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত। মাসের শেষে সংসার চালাতে তাদের টানাটানির মধ্যে পড়তে হচ্ছে। গতবছরও জিনিসের দাম বাড়া নিয়েই জার্মানরা সবচেয়ে বেশি চিন্তা প্রকাশ করেছেন। মুদ্রাস্ফীতি নিয়ে তারা খুবই চিন্তিত। আর্থিক অনটনের চিন্তা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাছাড়া তারা ভাবছেন, কর বাড়তে পারে, কল্যাণমূলক ব্যবস্থা কাটছাঁট হতে পারে এবং আবাসনের খরচ জোগাতে পারবেন না।

জার্মানদের চিন্তা ও উদ্বেগের তালিকায় দুই নম্বর জায়গায় আছে অভিবাসন ও অভিবাসী। বিশেষ করে পূর্ব জার্মানির মানুষ এ নিয়ে খুবই উদ্বিগ্ন। তবে ২০২৫ সালের প্রথমার্ধে জার্মানিতে আশ্রয় চাওয়া মানুষের সংখ্যা ছিল ৭৩ হাজার, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ কম। তার কারণ অবশ্য আগের সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি করেছিল।

ডয়চে ভেলে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন আর কেউ জিজ্ঞেস করবে না, কেপ ভার্দে কোথায়?

1

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

2

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

3

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

4

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

5

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

6

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

7

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

8

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

9

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে

10

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

11

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

12

শিক্ষকদের পে-স্কেল নিয়ে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

13

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

16

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

17

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

18

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

19

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

20