ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা বাড়ানোর পাশাপাশি গণিতের মৌলিক চারটি অপারেশন—যোগ, বিয়োগ, গুণ ও ভাগ—আয়ত্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠে দক্ষ করে তোলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মৌলিক গণিত চর্চায় পারদর্শী করা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ার সক্ষমতা উন্নত করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রেণিভিত্তিক ফলাফল শতভাগ উন্নত করতে নিয়মিত অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়গুলোকে প্রতিদিন শ্রেণিকক্ষে পাঠ্যবই থেকে শিক্ষার্থীদের নিয়মিত পড়া করানো এবং মৌলিক গণিত অনুশীলন নিশ্চিত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়কে পৃথক কর্মপরিকল্পনা তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ে এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফল অর্জিত না হলে সংশ্লিষ্ট বিদ্যালয় ও শিক্ষকদের কার্যক্রম মূল্যায়নের আওতায় আনা হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতে, দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

1

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

2

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

3

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

4

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

5

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

6

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

7

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

8

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

9

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

10

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

11

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

12

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

13

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

14

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

15

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

16

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

17

সোনারগাঁয়ে ক্যান্টিন বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20