অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতি করতে এসে বৃদ্ধের হাতে কামড়, অতঃপর...


তুরস্কের একটি দোকানে ডাকাতি করতে এসে মালিকের হাতে কামড় দেয় এক ডাকাত।  হাতে কামড় খাওয়ার পর দোকানের মালিক বৃদ্ধ ব্যক্তি শুরুতে তা আমলে নেয়নি। বিষয়টি তিনি এক প্রকার ভুলেই ছিলেন। পরে দেখা দেয় বিপত্তি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস পর বৃদ্ধের কামড়ের স্থানটি ভয়াবহ আকার ধারণ করে। হাত ফুলে ঢোল হয়ে যায়। ফলে তিনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। জানতে পারেন, কামড়ের ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ায় তার হাতে পচন ধরেছে। এ অবস্থায় তারা হাতটি কেটে ফেলারও নির্দেশ দেন চিকিৎসকরা।

যদিও ঘটনাটি এক বছর আগের। তবুও বিষয়টি সম্প্রতি সংবাদমাধ্যমের দৃষ্টি কাড়ে। চিকিৎসাবিজ্ঞানের একটি পত্রিকায় ঘটনাটি প্রকাশিত হওয়ার পর তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমে এ নিয়ে ব্যাপক লেখালিখি হয়। বলা হয়, চুরির উদ্দেশ্যে দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে। মালিক তাদের মুখোমুখি হলে হাতাহাতি শুরু হয়। পালানোর সময় এক ডাকাত ওই বৃদ্ধের হাতে এত জোরে কামড় দেয় যে একটি গভীর ক্ষত তৈরি হয়। প্রাথমিকভাবে স্থানীয় একটি ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আঘাতটিকে সামান্য বলে উড়িয়ে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধ দোকানিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেই সময়ে সুস্থ বলে মনে হলেও তিন মাস পর অবস্থার অবনতি হতে শুরু করে।

প্রচণ্ড জ্বর, কাঁপুনি এবং হাতে ব্যথা শুরু হয়। ত্বকের রংও বদলে যায়। চিকিৎসকরা জানান, কামড় থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রথাগত চিকিৎসায় কাজ না হওয়ায় চিকিৎসকরা বিশেষ অক্সিজেন থেরাপি ব্যবহার করে তার হাতটিকে অক্ষত রাখেন। এ ছাড়াও তিন মাস ধরে ফিজিওথেরাপি করার পর হাতটি সচল হয় বৃদ্ধের।

বিশেষজ্ঞদের মতে, শুধু কুকুর বা বিড়াল নয়, মানুষের কামড়ের ফলে এ ধরনের মারাত্মক প্রাণঘাতী সংক্রমণ হতে পারে। ক্ষতিকারক ব্যাকটেরিয়া সরাসরি রক্তে ঢুকে যায়। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা উপেক্ষা করা উচিত নয়। এতে পরবর্তী সময় গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

2

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

3

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

4

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

5

স্মার্টফোন শুধু যন্ত্র নয় বিশ্বস্ত সঙ্গী

6

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

7

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

8

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

9

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

10

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

11

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

12

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

13

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

14

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

15

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

16

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

17

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

18

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

19

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

20