ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল |সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নীতি পরিবর্তনের দাবিতে দেশজুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুদ্ধ দীর্ঘায়িত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।

তেল আবিব, জেরুসালেম ও হাইফাসহ একাধিক শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। শনিবার তেল আবিবের হাবিমাহ স্কয়ারে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। ৭ অক্টোবরের হামলায় স্বজন হারানো অনেকেই সরকারের নীতিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু কোনো রাজনৈতিক সমাধান ছাড়াই ক্ষমতা ধরে রাখতে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, যার ফলে দেশজুড়ে প্রাণহানি ও মানবিক সংকট বাড়ছে।

জেরুসালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দমাতে পুলিশ আন্দোলনকারীদের ব্যবহৃত সাউন্ড সিস্টেম জব্দ করে। তবে এতে আন্দোলন থামেনি, বরং আরও তীব্র হয় জনমত।

অন্যদিকে হাইফায় অনুষ্ঠিত এক সমাবেশে সাবেক নিরাপত্তা কর্মকর্তা এরান এতজিওন সতর্ক করে বলেন, রাজনৈতিক বিভাজন আড়াল করতে ‘জাতীয় ঐক্যের’ বার্তা ব্যবহার করা হচ্ছে, যা জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে।

এদিকে অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৭৯ সালের পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার কথা বলা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলের অভ্যন্তরীণ সংকট ও ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে নতুন দিকে নিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের কান্নার শব্দ পুঁজি করে ইসরাইলি ফাঁদ

1

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

2

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ৪১ টন পারমাণবিক জ্বালানি

3

দেনার চাপের মধ্যেও বাড়ছে বিমানের বেতন-ভাতা

4

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ

5

হালান্ডকে বোতলবন্দী করার ছক কষছে ব্রাজিল

6

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে এখনো সরে আসেনি জামায়াত

7

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

8

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

9

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

10

সবজির দাম বেড়েছে, মাছ-মুরগিতেও স্বস্তি নেই

11

দুর্গাপূজার মণ্ডপে পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা, জানালেন

12

হুতিদের হামলার মধ্যেও পিছু হটছে না সৌদি, নির্ধারিত সময়েই এশি

13

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ

14

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

15

অনলাইন পোস্টের জেরে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

16

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

17

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

18

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

19

ভোজ়িনহার পরিবারকে মেসির উপহার , ফাইনালে হারলেও আবারও কোটি ভ

20