ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারে। দেশটিতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলো। গত ১০ দিনের মধ্যে এটি চতুর্থ দফা মূল্যবৃদ্ধি বলে জানা গেছে।

সোমবার ঘোষিত নতুন দরে দেশের বিভিন্ন শহরে জ্বালানি তেলের দাম গড়ে প্রতি লিটারে দুই রুপির কিছু বেশি বৃদ্ধি পেয়েছে।

রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৯৯.৫ রুপি থেকে বেড়ে ১০২.১২ রুপিতে পৌঁছেছে। একই সময়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৫.২০ রুপিতে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও সরবরাহ অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বাজারে।

গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে পরিবহন খাতে ব্যবহৃত জ্বালানির দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ইরান হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরোপ করায় বৈশ্বিক তেল সরবরাহে অনিশ্চয়তা আরও বেড়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত সাধারণত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে। ফলে সরবরাহ ব্যবস্থায় যেকোনো বিঘ্ন দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, সংকট মোকাবিলায় ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এই আমদানির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের আহ্বান জানিয়েছিলেন, যাতে বৈদেশিক মুদ্রার চাপ কমানো যায়।

এদিকে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী জানিয়েছেন, জ্বালানি বিপণন কোম্পানিগুলোর দৈনিক লোকসান প্রায় ১২ কোটি ডলারে পৌঁছেছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, আন্তর্জাতিক সংকটের মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকল্যান্ড দ্বীপ নিয়ে কেন আবার মুখোমুখি যুক্তরাজ্য-আর্জেন্টি

1

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

2

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

3

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

4

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

5

বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা

6

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ প্রবাসী আটক

7

মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

8

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

9

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

10

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

11

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

13

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

14

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

15

মেসি জাদুতে জর্ডানকে হারিয়ে সব ম্যাচ অপরাজিত থেকে গ্রুপসেরা

16

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

17

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

18

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

19

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

20