ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

নীলা ইসরাফিল। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবিসহ পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল জানান, সাধারণ মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণাই তাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। তিনি লেখেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

তিনি আরও উল্লেখ করেন, রাজধানীকে আধুনিক ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা নাগরিকদের মৌলিক অধিকার। এই লক্ষ্য অর্জনে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

নীলা ইসরাফিলের এই ঘোষণা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। আসন্ন ডিএসসিসি নির্বাচনে তার অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

1

পাগলা মসজিদে ৬ মাসে মিলল ১৬ কো‌টি টাকা

2

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

3

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

4

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

5

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

6

রাশিয়ার নির্বাচনে পুতিনের ঐতিহাসিক জয়

7

আরো ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান

8

গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: জ্বালানিমন্ত্রী

9

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

10

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্পের দূত, ইউক্রেনকে সমঝোতার চ

11

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, মারধরের শিকার

12

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

13

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

14

অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন খামেনি

15

কেপ ভার্দের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

16

খানজাহান আলীর মাজার দিঘিতে কুমির ফেরতের দাবি

17

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

18

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

19

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

20