অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

টিম লিডার হতে চাইলে যে ৭ গুণ থাকা জরুরি

ছবি: সংগৃহীত

যদি আপনি টিম পরিচালনা করতে চান, নেতৃত্ব দিতে চান, তাহলে দরকার কিছু ভিন্নধর্মী দক্ষতা—যেগুলো একজন সফল লিডারকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

একজন ভালো টিম লিডার শুধু নির্দেশ দেন না—তিনি টিমের পাশে থাকেন, অনুপ্রাণিত করেন, বোঝেন এবং প্রতিটি সদস্যের সক্ষমতা বাড়াতে সাহায্য করেন। তাই টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি চাই কিছু মানবিক গুণ, যা আপনার নেতৃত্বকে আরও কার্যকর করে তুলবে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনই ৭টি দক্ষতার কথা বলা হয়েছে, যা একজন সফল টিম লিডারের ভেতরে থাকা উচিত। চলুন জেনে নিই সেগুলো কী কী

১. মন দিয়ে শোনা, মাঝপথে থামিয়ে না দেওয়া

আমরা অনেক সময় মনে করি, নেতৃত্ব মানেই শুধু কথা বলা। আসলে তার চেয়েও বড় গুণ হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। যখন আপনি কারও কথা বাধা না দিয়ে শোনেন, তখন সে নিজেকে মূল্যবান মনে করে। এতে টিমের সদস্যদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে, কাজের মানও বাড়ে।

২. অন্যের সাফল্যে প্রশংসা করা

টিমে কেউ ভালো করলে সেটা খোলাখুলিভাবে স্বীকার করুন। প্রশংসা করুন, কৃতিত্ব দিন। এতে টিমের মনোবল যেমন বাড়ে, তেমন পরবর্তীতে তারা আরও ভালো করতে চায়। বড় নেতা হতে গেলে বড় মন দরকার, তাই সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিন।

৩. সমালোচনার সময় টিমের পাশে দাঁড়ানো

সমস্যা বা সমালোচনার মুখে পড়ে টিমের সদস্যদের ছেড়ে দিলে চলবে না। একজন লিডার হিসেবে আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের রক্ষা করতে হবে। এতে করে টিম আপনাকে নিজের একজন মনে করবে, বিশ্বাস বাড়বে, আনুগত্যও তৈরি হবে।

৪. ব্যর্থতা থেকে শেখা

সবসময় সফলতা আসবে না—এটাই বাস্তবতা। কিন্তু ব্যর্থতা মানেই শেষ না। বরং ব্যর্থতা থেকে শিখে টিমকে বোঝাতে হবে কীভাবে পরেরবার ভালো করা যায়। ভুল থেকে শেখার এই মানসিকতা না থাকলে টিম ভয় পেতে শুরু করবে, যা নেতিবাচক প্রভাব ফেলবে।

৫. পরিবর্তনকে স্বাগত জানানো

প্রযুক্তির কারণে অফিসের কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে। যারা পরিবর্তন মেনে নিতে পারে, তারাই টিকে থাকে। তাই একজন আধুনিক টিম লিডারকে নতুন পদ্ধতি, সফটওয়্যার, বা কাজের কৌশল নিয়ে উন্মুক্ত থাকতে হবে।

৬. আবেগ বোঝার ক্ষমতা (ইমোশনাল ইন্টেলিজেন্স)

একজন লিডারের শুধু নিজের আবেগ নয়, টিমের প্রতিটি সদস্যের অনুভূতি বোঝার ক্ষমতা থাকতে হবে। কে কী অবস্থায় আছে, কার মানসিকভাবে কী প্রয়োজন—এই বোঝাপড়াই একজন নেতাকে আলাদা করে। সহানুভূতিশীল লিডারদের টিম অনেক বেশি স্থিতিশীল ও পেশাদার হয়ে ওঠে।

৭. নতুন ধারণায় উৎসাহ দেওয়া

আজকের যুগে পুরনো নিয়মে সমস্যার সমাধান হয় না। আপনার টিমকে সৃজনশীল চিন্তা করতে উৎসাহ দিন। এমন পরিবেশ তৈরি করুন, যেখানে টিমের সদস্যরা নিজেদের মতামত দিতে পারে, নতুন আইডিয়া আনতে পারে। এইভাবে টিম কাজেও উদ্ভাবনী শক্তি দেখাবে।

একজন টিম লিডার শুধু কাজ ভাগ করে দেন না—তিনি অনুপ্রেরণা দেন, পাশে থাকেন, বোঝেন এবং টিমের উন্নতিতে পথ দেখান। আপনি যদি নেতৃত্বে আসতে চান বা নিজেকে আরও দক্ষ করে গড়তে চান, তাহলে এই সাতটি গুণ নিজের মধ্যে তৈরি করার দিকেই নজর দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

1

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

2

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

3

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

4

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

5

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

6

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

7

মুখে নয়, মাঠেই হবে লড়াই

8

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

9

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

10

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

11

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

14

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

15

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

16

জেনে নিন কত দামে সোনা বিক্রি হচ্ছে আজ

17

সংবাদ সম্মেলনে অগ্রগতি জানালেন ট্রাম্প-পুতিন

18

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

19

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

20