ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার জোয়ানে

চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার ঘটনায় এই কঠোর শাস্তি দেওয়া হয়েছে।

ফিফার শৃঙ্খলা কমিটি স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি অতিরিক্ত আরও দুই ম্যাচ নিষেধাজ্ঞা যুক্ত করেছে। ফলে ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার মাঝমাঠ ও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জোয়ানে জাতীয় দলে এখন পর্যন্ত ৫৫ ম্যাচে ১২ গোল করেছেন।

গত ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে মাঠে নামার পর ৮৪তম মিনিটে ভিএআর রিভিউয়ের পর মেক্সিকোর রবের্তো আলভারাদোর ওপর গুরুতর ফাউলের অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।

ফিফা ঘটনাটিকে “গুরুতর ফাউল” হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার।

ম্যাচে জোয়ানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। তিনি মাত্র আটবার বল স্পর্শ করেন এবং পাঁচটি সফল পাস দিতে সক্ষম হন। পাশাপাশি কোনো গ্রাউন্ড ডুয়েলেও জিততে পারেননি।

তবে লাল কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। তার মতে, সিদ্ধান্তটি নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে। তিনি দাবি করেন, ঘটনাটিতে প্রতিপক্ষ খেলোয়াড়ও ভূমিকা রেখেছিল এবং এটি সরাসরি লাল কার্ডের মতো গুরুতর ছিল না।

এখন দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় ছাড়া তাদের সামনে নকআউট পর্বে যাওয়ার পথ আরও কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় আমি কখনো বর্ণবাদের শিকার হইনি, বললেন রামোস

1

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

2

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

3

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

4

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

5

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

6

ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

7

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

8

অশ্রুসিক্ত নয়নে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

9

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

10

একসঙ্গে মরব বলে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক,পালালেন প্রেমিকা

11

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

12

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

13

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

14

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার

15

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

16

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

17

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

18

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

19

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

20