ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আগামী বছর ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এ তথ্য তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও দ্বিপক্ষীয় আলোচনা চলছে, যাতে বন্ধ বা সীমিত থাকা বাজারগুলো পুনরায় উন্মুক্ত করা যায়।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন। সরকার এই ধারা অব্যাহত রেখে দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর দিচ্ছে।

তিনি বলেন, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো দেশগুলোর সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য ব্যাংক ঋণ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ৮ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়, যা বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।

বিদেশে কর্মী প্রেরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও হয়রানি রোধে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ পর্যন্ত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে অনিয়মের কারণে।

প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিকদের মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। বিএমইটি কার্ডধারীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, এবং কার্ড না থাকলেও মানবিক কারণে সহায়তা প্রদান করা হচ্ছে।

নারী শ্রমিকদের সুরক্ষার বিষয়েও সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। কোনো ধরনের নির্যাতন বা হয়রানির ঘটনা ঘটলে টোল ফ্রি নম্বরে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের দাম

1

রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার

2

ইরানকে একঘরে করতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক

3

‘আমার কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ সেখানেই শেষ'—আলোচনায় ডি মার

4

ভেনিসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার অভিনেত্র

5

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

6

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

7

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

8

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

9

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে : মারিয়া মিম

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

12

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

13

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমা

14

সৌদির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে উরুগুয়ের

15

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

16

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

17

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

18

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

19

চোট নিয়েও বিশ্বকাপে খেলতে প্রস্তুত সাকা

20