অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরা হলো না বাড়ি, ভাই-বোনসহ ৪ মৃত্যু

ছবি; সংগৃহীত



চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।

নিহত ব্যক্তিরা হলেন- কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাস চালক মো. মুন্না।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের নিয়ে একটি মাইক্রোবাসে করে তারা কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথে রাত ২টার দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসের চালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানা গেছে।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সম্মানে ভাস্কর্য উন্মোচন

1

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

2

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

3

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

4

‘এটা বাতিল করে দেখাও’ যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বে

5

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

6

সোনালি মুরগির দাম হু হু করে বাড়ছে কেন?

7

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

8

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

9

উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে

10

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

11

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

12

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

13

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

14

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

15

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

16

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

17

ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ

18

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

19

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

20