অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে ব্রাজিল। এখন পর্যন্ত ১১৫টি ম্যাচ খেলে ব্রাজিলের খেলোয়াড়রা ১১ বার লাল কার্ড দেখেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার শক্তিশালী দল ক্যামেরুন। দুই দলই বিশ্বকাপে ৯টি করে লাল কার্ড পেয়েছে। তবে তুলনামূলক কম ম্যাচ খেলেও ক্যামেরুনের এই অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ।

এরপরই রয়েছে নেদারল্যান্ডস, ইতালি ও উরুগুয়ে। বিশ্বকাপের বিভিন্ন আসরে তিন দলই পেয়েছে ৮টি করে লাল কার্ড। অন্যদিকে জার্মানি ও মেক্সিকোর ঝুলিতে রয়েছে ৭টি করে লাল কার্ড।

শীর্ষ দশের বাকি দুই দল ফ্রান্স ও পর্তুগাল, যারা বিশ্বকাপ ইতিহাসে ৬টি করে লাল কার্ড দেখেছে।

এদিকে চলমান বিশ্বকাপেও লাল কার্ডের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর মধ্যকার এক ম্যাচে তিনটি লাল কার্ড দেখানোর ঘটনা ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে লাল কার্ডের সংখ্যা তুলনামূলক কমে আসায় ঘটনাটি বাড়তি নজর কেড়েছে। উদাহরণ হিসেবে, ২০২২ কাতার বিশ্বকাপের পুরো আসরে মাত্র চারটি লাল কার্ড দেখানো হয়েছিল।

তবে শুধু লাল কার্ডের সংখ্যা দিয়ে কোনো দলের শৃঙ্খলা বিচার করা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি কিংবা নেদারল্যান্ডসের মতো দলগুলো প্রায় প্রতিটি বিশ্বকাপে অংশ নেয় এবং নিয়মিত নকআউট পর্বে খেলে। ফলে অন্য অনেক দলের তুলনায় তাদের ম্যাচসংখ্যা অনেক বেশি, যা স্বাভাবিকভাবেই কার্ডের পরিসংখ্যানেও প্রভাব ফেলে।

তবুও পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডটি এখনো ব্রাজিলের দখলেই রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামান্য জমি দখলও ভয়াবহ অপরাধ, ইসলামে কী শাস্তি

1

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

2

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

3

বাড়ি বন্ধক-ব্যাংকঋণ নেওয়া দিয়া মির্জা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল

4

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

5

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্যচুক্তি নিয়ে বিতর্ক ও সরকারের অব

6

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

7

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

8

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

9

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

10

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

11

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

12

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

13

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

14

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

15

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

16

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

17

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

18

খুলনা শিপইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ

19

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

20