অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে কাবিননামায় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে রুল জারি করেছেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আদালতে পিটিশনারের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর ও তানজিলা রহমান। তারা জনস্বার্থে রিট আবেদনটি করেন।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, বর্তমানে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ফরম ঘ’- কাবিননামায় বর ও কনে উভয়ের আগের ও বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, সন্তান এবং আগের সম্পর্ক থেকে সৃষ্ট ভরণপোষণ, অভিভাবকত্বসহ চলমান আইনগত দায়দায়িত্ব সমভাবে প্রকাশ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।

বর্তমান কাবিননামায় বরের বিদ্যমান স্ত্রী এবং সালিশি পরিষদের অনুমতির বিষয়ে কিছু তথ্য চাওয়া হলেও তার আগের সব বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য উল্লেখের বাধ্যবাধকতা নেই। একইভাবে কনের ক্ষেত্রেও পূর্ববর্তী বৈবাহিক ইতিহাস যাচাইয়ের সমতাভিত্তিক ব্যবস্থা অনুপস্থিত।

আবেদনে বলা হয়, এসব গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পরবর্তী বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ থাকায় প্রতারণা ও পারিবারিক বিরোধ সৃষ্টি হচ্ছে। এর ফলে বিয়ের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি স্বাধীন ও পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। একই সঙ্গে বিদ্যমান স্বামী বা স্ত্রী এবং সন্তানদের আইনগত অধিকারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

রিটে কাবিননামা সংশোধন করে বর-কনে উভয়ের আগের ও বিদ্যমান সব বিয়ের তথ্য, আগের বা বিদ্যমান বিয়ের সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব ও অন্যান্য আইনগত দায় এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়।

শুনানি শেষে হাইকোর্ট এসব তথ্য অন্তর্ভুক্ত করে কাবিননামা হালনাগাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং নাগরিকদের পারিবারিক জীবন ও অধিকার সুরক্ষায় কাবিননামার সংশ্লিষ্ট ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

1

ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের শীর্ষে জার্মানি

2

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

3

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর

4

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

5

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

6

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

7

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

8

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

9

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

10

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

11

ইরানি সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, স্টেডিয়ামে বসে খেলা দ

12

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

13

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

14

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

15

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

16

মে মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪১.৭ শতাংশ

17

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

18

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

19

দুর্ভেদ্য স্পেনের সামনে ছন্দে থাকা বেলজিয়াম, সেমিফাইনালের লড়

20