ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কোম্পানির মতে, অপরিশোধিত তেলের বিক্রি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতিই এই বড় প্রবৃদ্ধির মূল কারণ।

সৌদি স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩৩ দশমিক ১০ বিলিয়ন সৌদি রিয়াল, যা মার্কিন ডলারে প্রায় ১১৫ দশমিক ৪৯ বিলিয়ন।

গত বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল প্রায় ৪০৫ দশমিক ৬৫ বিলিয়ন সৌদি রিয়াল, অর্থাৎ প্রায় ১০৮ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

আরামকো আরও জানায়, পরিশোধিত ও রাসায়নিক পণ্যের বিক্রির পরিমাণ ও দাম বৃদ্ধির পাশাপাশি অপরিশোধিত তেলের বিক্রি ও দামের বৃদ্ধি তাদের সামগ্রিক রাজস্ব আয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। কোম্পানির এই শক্তিশালী আর্থিক ফলাফল বৈশ্বিক জ্বালানি বাজারে তাদের অবস্থান আরও সুদৃঢ় করেছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ প্রবাসী আটক

1

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

2

রেলিং ভেঙে খাদে বাস, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩

3

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

4

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ

5

আল-আকসার খতিব শেখ খালেদ আবু জুমআ গ্রেপ্তার

6

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

7

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

8

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

9

এল ক্লাসিকোয় ইয়ামাল-এমবাপ্পে দ্বৈরথ

10

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

11

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

12

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

13

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

14

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

15

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

16

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

17

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

18

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

19

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

20