অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে বিপাকে পোশাক খাত, উৎপাদন ব্যাহত

ছবি; সংগৃহীত



জ্বালানি সংকটের কারণে গভীর সংকটে পড়েছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সহস্রাধিক তৈরি পোশাক কারখানা। 

চাহিদার তুলনায় অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহ এবং ডিজেল-গ্যাসের তীব্র সংকটে উৎপাদন সক্ষমতা ভয়াবহভাবে হ্রাস পেয়েছে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দিনে-রাতে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় লোডশেডিং হচ্ছে। লোডশেডিং চলাকালীন জেনারেটর চালিয়ে কারখানা সচল রাখার চেষ্টা করা হলেও পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল না মেলায় অনেক সময় জেনারেটর বন্ধ রাখতে হচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা কাজ ছাড়াই বসে থাকছেন শ্রমিকরা।

আশুলিয়ার কাঠগড়া এলাকার ‘ফ্যাশন ডট কম লিমিটেড’ কারখানার অপারেশন ডিরেক্টর এ কে এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে। এই অবস্থা অব্যাহত থাকলে পোশাক খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে।

একই কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ত্রিমুখী সংকটে উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত।

শিল্প মালিকদের দাবি, বিদ্যুৎ না থাকায় বিকল্প উপায়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদন খরচ তিন গুণ বেড়ে গেছে। অথচ সেই তুলনায় উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক বিদেশি ক্রেতা অসন্তোষ প্রকাশ করছেন এবং কার্যাদেশ বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে।

আশুলিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সোলাইমান আহমেদ পরিস্থিতির সত্যতা স্বীকার করে বলেন, আমরা চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। ফলে বাধ্য হয়ে রেশনিং বা লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করতে হচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, জ্বালানি সংকটে পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গেছে। একদিকে ব্যয় বৃদ্ধি, অন্যদিকে উৎপাদন হ্রাস-সব মিলিয়ে এই খাতে অশনি সংকেত দেখা দিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

1

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

2

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

3

পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান

4

শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে : রাশেদ খান

5

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

6

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

7

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

8

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন

9

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

10

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

11

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

12

গোলশূন্য ড্রয়ে ইকুয়েডর-কুরাসাও

13

মেসি পুরো ম্যাচে ক্রীড়াসুলভ ছিল: বিশ্বকাপ ফাইনালের রেফারি

14

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

15

মেসির ৭ মিনিটের ম্যাজিকে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্

16

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

17

জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক অরল্যান্ডো গিল

18

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

19

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

20