ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

জাতীয় সংসদসহ দেশের বিভিন্ন সেক্টরে নারীর অংশগ্রহণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার নিজের কার্যালয়ে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএন উইমেন-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, গার্মেন্টসসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক খাতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতীয় সংসদেও নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, সংরক্ষিত আসনে মনোনীত ৫০ জন নারী সংসদ সদস্যের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে কার্যক্রমে যুক্ত হয়েছেন। ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ও অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার নারীরা এখন সংসদে প্রতিনিধিত্ব করছেন।

নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল বলে জানান স্পিকার। তিনি বলেন, এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে, যার উদাহরণ হিসেবে তিনি একটি আলোচিত শিশু হত্যার মামলার দ্রুত নিষ্পত্তির কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অসচ্ছল নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগ নারীর আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

বৈঠকে ইউএন উইমেন প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ বাংলাদেশে নারী অধিকার, জেন্ডার সমতা ও রাজনৈতিক অংশগ্রহণের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশ এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

1

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

2

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

3

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

4

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

5

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

6

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

7

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

8

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

9

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

10

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

11

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

12

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

13

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

14

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

15

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

16

ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

17

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

18

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইর

19

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

20