অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

ছবি: সংগৃহীত



ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার মতে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ফ্রান্সের লক্ষ্য একটাই—জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটা। এই ম্যাচে জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনবার দলকে ফাইনালে তোলার বিরল কৃতিত্বও অর্জন করবেন তিনি।

 স্পেন নিঃসন্দেহে দারুণ একটি দল। তবে ফ্রান্সও নিজেদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে পুরোপুরি সচেতন বলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম জানান। 

নি জানান, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে যেমন ফরাসি ফুটবলারদের খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন, তেমনি ফ্রান্সের কোচিং স্টাফও প্রতিপক্ষকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে।

স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালকে নিয়ে দেশম বলেন, এক-এক পরিস্থিতিতে তাকে সামলানো সহজ নয়। তবে তিনি মনে করিয়ে দেন, ফ্রান্সের খেলোয়াড়দের বিপক্ষেও প্রতিপক্ষকে একই ধরনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

স্পেনের খেলার ধরন সম্পর্কে দেশম বলেন, তারা বলের দখল ধরে রাখতে পছন্দ করে, আক্রমণাত্মক প্রেসিং করে এবং রক্ষণেও থাকে সংগঠিত। তার মতে, সেমিফাইনালে মূল পার্থক্য গড়ে দেবে কোন দল বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং নিজেদের সুযোগগুলো কতটা কাজে লাগাতে পারে। তিনি আরও স্পষ্ট করেন, এই ম্যাচকে তিনি কোনো প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন না। তার ভাষায়, দুই দলের সামনে ফাইনালে ওঠার একটি সুযোগ রয়েছে, আর সেটিই কাজে লাগাতে সবাই সর্বোচ্চ চেষ্টা করবে।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়েও আশাবাদী দেশম। তিনি জানান, সাম্প্রতিক চোটের কারণে কিছুটা সতর্কতা থাকলেও এমবাপ্পে নিয়মিত অনুশীলন করছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

1

যে কারণে নেইমারের সঙ্গে কথার লড়াইয়ে মাতেন নরওয়ে গোলরক্ষক

2

হরমুজ প্রণালী নিয়ে ইরান–ওমান বৈঠক

3

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

4

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

5

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

6

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

7

বিশ্বকাপে দায়িত্ব হারালেন সোমালি রেফারি ওমর আরতান

8

ত্রিদেশীয় সিরিজে আশা করছি ভালো ক্রিকেট খেলব’: লিটন দাস

9

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

10

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

11

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

12

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

13

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

14

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে আহত ৭ পর্যটক, দুজনের

15

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

16

ব্যবহারকারীদের তথ্য নিয়ে প্রতারণা, মেটাকে আড়াই হাজার কোটি ডল

17

ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো,বহাল থাকছে ফিফা সভাপতি প

18

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

19

এবার এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

20