ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

ফাইল ছবি

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে পরিবহন খাতে। এ পরিস্থিতিতে বাস, ট্রাকসহ সব ধরনের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এখনো ভাড়া নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে আজই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পরিবহন মালিকরা বলছেন, খাতটি বর্তমানে তীব্র আর্থিক চাপে রয়েছে। বিশেষ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশের দামও বৃদ্ধি পেয়েছে, যা যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।

পরিবহন সংশ্লিষ্ট নেতারা মনে করছেন, এই পরিস্থিতিতে ভাড়া সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। তারা সরকারের কাছে দ্রুত, যৌক্তিক এবং বাস্তবসম্মত ভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন, যাতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় থাকে এবং যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

সর্বশেষ সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছে সাধারণ যাত্রী থেকে শুরু করে পরিবহন মালিক ও শ্রমিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত সেই রেফারি ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন

1

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

2

হাফটাইম: কলম্বিয়া ১-০ ঘানা

3

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

4

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

5

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

6

এক শাকিরার হাতেই চার বিশ্বকাপ

7

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

8

কাঠমান্ডুর দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলায় বড় আকর্ষণ বাংলাদেশ প্য

9

এআই হ্যালুসিনেশন বাড়াচ্ছে উদ্বেগ, ভুল তথ্য নিয়ে সতর্কতা

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

12

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

13

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

14

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

15

তৃণমূল থেকে অপসারিত মমতা, এরপরে কী

16

কমছেই না শিশু নির্যাতন

17

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

18

কেন্টাকির নির্বাচনে ট্রাম্পবিরোধী রিপাবলিকান প্রার্থীর পরাজয়

19

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

20