ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

আইমেন হুসেনকে সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরাককে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্ট্রাইকার আইমেন হুসেন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দেশটিতে প্রবেশের আগে মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শনিবার ভোরে ইরাক জাতীয় ফুটবল দল শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এই ঘটনা ঘটে। ইরাক ফুটবল সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা আইমেন হুসেনকে আলাদা করে নিয়ে যান এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর মোবাইল ফোনও পরীক্ষা করা হয়।

অন্যদিকে দলের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়। তাঁর ফোন তল্লাশির পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা আইমেন হুসেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিকে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাক দলকে স্বাগত জানাতে ভোর থেকেই বিমানবন্দরে জড়ো হয়েছিলেন অসংখ্য সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সমর্থকেরা জাতীয় পতাকা হাতে খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘আই’-এ খেলবে ইরাক। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ের মতো শক্তিশালী দল। বিশ্বকাপের আগে এই ঘটনা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বেশ আলোচনা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম জ্বলে উঠেছিল বৈদ্যুতিক বাতি, ইতিহাস ১৯০১ সালের

1

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

2

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

3

মাদক পাচার ঠেকানোর দায়িত্বে থেকেও হেরোইনসহ গ্রেপ্তার পুলিশ ক

4

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

5

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডকেও কাঁপালেন আরাফাত, কে পাকিস্তানের

6

শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে

7

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

8

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

9

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

10

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

11

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

12

মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনা দল?

13

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

14

শিশু চোর সন্দেহে সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে হত্যা, নিহত

15

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

16

এবার ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখী হচ্ছে কি? জেনে নিন

17

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

18

দেশে ফিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধ

19

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

20