ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় দুপুরে দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে যাত্রা করে বিকেলে তিনি চীনের রাজধানীতে পৌঁছান।

সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে চীন সফরের গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় শুরু হলো বলে মনে করা হচ্ছে।

এর আগে বুধবার সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম আসরে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশ নেন। রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি বৈশ্বিক সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রীষ্মকালীন দাভোসে বাংলাদেশের অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার সুযোগও তৈরি হবে।

উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষ করে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের অংশ হিসেবে বিভিন্ন বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ

1

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

2

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

3

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

4

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

5

মেট্রোরেলের চলাচলের সময় বাড়ল, রোববার থেকে নতুন সূচি

6

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

7

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

8

ঘুমের ঘাটতিতে বাড়ছে ক্যানসারের ঝুঁকি

9

মেসি নাকি রোনালদো,আপনি কাকে বেছে নিবেন? যা বলল ক্যাসেমিরো

10

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

11

গাজার শরণার্থী শিবিরগুলোতে চর্মরোগের দ্রুত বিস্তার

12

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবন

13

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

14

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

15

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

16

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

17

ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো,বহাল থাকছে ফিফা সভাপতি প

18

হজের নিবন্ধন করবেন যেভাবে

19

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

20