অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

ছবি: সংগৃহীত




ক্যারিয়ারের দীর্ঘ সময় লিওনেল মেসিকে আটকানোর কৌশল তৈরি করেই কাটিয়েছেন জোসে মরিনিও। তবে আর্জেন্টাইন কিংবদন্তির সামনে বহুবারই তার পরিকল্পনা ভেস্তে গেছে। মাঠে মরিনিওর কৌশলকে বারবার ছাপিয়ে গেছেন মেসি। তাই এমন এক মহাতারকা যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন, তখন নীরব থাকেননি পর্তুগিজ কোচও।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণায় আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন মরিনিও। ইন্টার মিয়ামির তারকা ফুটবলারের আন্তর্জাতিক অধ্যায়ের শেষকে স্মরণীয় হিসেবে উল্লেখ করে নিজের কোচিং ক্যারিয়ারে বহুবার মেসির বিপক্ষে লড়াই করা এই অভিজ্ঞ কোচ তার অসাধারণ কীর্তির প্রশংসা করেছেন।

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করা মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ দুই দশকের সেই বর্ণিল অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল এবার।

চেলসি ও রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসির বিপক্ষে নিয়মিত লড়াই করেছেন মরিনিও। তাই মেসির অবসর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান এই পর্তুগিজ কোচ। ইনস্টাগ্রামে মরিনিও লেখেন, ‘একটি চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। পরের কোপা আমেরিকা এবং পরের বিশ্বকাপ আর আগের মতো থাকবে না।’

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে জানিয়েছেন মেসিও। তবে জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার প্রয়োজন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আবেগঘন বিবৃতিতে মেসি বলেন, ‘সময় ফুরিয়ে আসছে, অধ্যায়ের ইতি ঘটে, আর এটি এমন একটি অধ্যায় যা আমাকে ভীষণভাবে ব্যথিত করছে। আমি জাতীয় দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং চিরকাল ভালোবাসব। আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি, দেওয়ার মতো আর কিছু বাকি নেই; তাছাড়া আমার পেছনে বেশ কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে, যাদের নিজেদের প্রমাণ করার সুযোগ পাওয়া উচিত।’

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাব পর্যায়ে মেসির সামনে এখনো অনেকটা পথ বাকি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন আর্জেন্টাইন তারকা। দুইবারের কোপা আমেরিকা জয়ী মেসি এখন ক্লাব ফুটবলে নিজের মনোযোগ ধরে রাখতে চান।

অন্যদিকে, লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনাকেও এখন নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। দলের সবচেয়ে বড় তারকা ও অবিসংবাদিত অধিনায়ককে ছাড়াই ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলোর প্রস্তুতি নিতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

1

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

2

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

3

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

4

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

5

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

6

বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

7

যেভাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে পারে ইরান

8

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

9

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

10

হাল্যান্ডের আবেগঘন বার্তা

11

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

12

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

13

অসুস্থতায় অরল্যান্ডোর কনসার্ট বাতিল করলেন চার্লি পুথ

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

16

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

17

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

18

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

19

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

20