অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

ছবি: সংগৃহীত



জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি।

ছবিতে লাল জমকালো শাড়িতে দেখা গেছে পায়েলকে। পরিবারের সদস্যদের পাশাপাশি ছবিতে ছিলেন তার স্বামী আল-আমিন চৌধুরী। 

বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম।


আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।’
পায়েলের এই পোস্টের পরই বিয়ের সময় নিয়ে কৌতূহল তৈরি হয়।

পরে মন্তব্যের ঘরে বিষয়টি পরিষ্কার করেন তিনি। সেখানে লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে—এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।

জানা গেছে, পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

ইশরাত পায়েল দীর্ঘদিন ধরে দেশের ছোট পর্দা ও বিভিন্ন বড় আয়োজনের উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।

এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধান

1

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

2

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

3

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই

4

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

7

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

8

ফুটবল ঈশ্বরের প্রতি প্রতিপক্ষেরও অন্তহীন ভালোবাসা

9

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

10

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

13

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

14

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

15

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

16

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

17

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

18

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

19

ড.ইউনুসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানম

20