ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

শফিক আহমেদ

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তিনি মারা যান।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিচার ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখেন।

এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আইন অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান তাকে একজন প্রভাবশালী আইনজীবী হিসেবে পরিচিত করে তোলে।

তার মৃত্যুতে আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

1

আদালতে সোহেল ও তার স্ত্রী

2

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

3

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

4

পানিবিরতি নিয়মে অসন্তুষ্ট স্কালোনি, নষ্ট হচ্ছে ম্যাচের ছন্দ

5

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

6

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

7

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

8

ইরানের হুঁশিয়ারি: বন্ধ হতে পারে হরমুজ প্রণালি

9

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

10

চুক্তি হলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে : ট্রাম্প

11

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

12

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

13

কেপ ভার্দে বেশ শক্তিশালী দল, শক্ত প্রতিদ্বন্দ্বী: স্কালোনি

14

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

15

শান্তি চুক্তির মধ্যেও লেবাননে ইসরাইলের নতুন বিমান হামলা

16

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

17

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

18

বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠে ঘরের আনন্দ

19

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

20