অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি



ভারতীয় জনতা পার্টি (বিজেপি)পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিপুল ব্যবধানে জয়ের পথে রয়েছে । দলের এই ফলাফলে উচ্ছ্বসীত কেন্দ্রের ক্ষমতাসীন দল ও দলের কান্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই ফলাফলকে ‘বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করেছেন।

 সোমবার (৪ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপির সদরদপ্তরে গুরুত্বপূর্ণ চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলে নির্বাচনের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই্ মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।   

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলায় (পশ্চিমবঙ্গ) আমাদের অসংখ্য কর্মী এই বিজয়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আপনারা কল্পনাও করতে পারবেন না যে, বিজেপির অগণিত নারী কর্মীদের কী ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। কেরালা এবং বাংলায় প্রতিটি বিজেপি কর্মীকে চরম কষ্ট, নিপীড়ন ও নিষ্ঠুরতার মুখোমুখি হতে হয়েছে। আমি বাংলায় ভারতীয় জনতা পার্টির এই সাফল্যের কৃতিত্ব বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করছি। যদিও ৪ মে-র সন্ধ্যা এখন, তবে বাংলার পবিত্র ভূমিতে একটি নতুন সূর্যোদয় হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত বছর ১৪ নভেম্বর যখন বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল, তখন এই বিজেপি সদর দপ্তরের এই স্থানটি থেকেই আমি আপনাদের বলেছিলাম, গঙ্গা বিহার থেকে প্রবাহিত হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যায়। বাংলার এই জয়ের মাধ্যমে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র এখন পদ্ম ফুটছে। গঙ্গার তীরে অবস্থিত রাজ্যগুলোতে—উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ—সবখানেই এখন বিজেপির সরকার রয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জয় এবং পরাজয় হলো গণতন্ত্র ও নির্বাচনি রাজনীতির একটি স্বাভাবিক অংশ। তবে এই পাঁচটি রাজ্যের মানুষ সমগ্র বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে, ভারত কেন 'গণতন্ত্রের জননী' হিসেবে পরিচিত। আমাদের কাছে গণতন্ত্র কেবল একটি ব্যবস্থা নয়; এটি এমন একটি মূল্যবোধ যা আমাদের ধমনীতে প্রবাহিত হয়। এটি আমাদের রক্তে মিশে থাকা সংস্কৃতির নদী। আজ কেবল ভারতের গণতন্ত্রেরই জয় হয়নি; জয় হয়েছে ভারতের সংবিধানের, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার।’

সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

1

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

2

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

3

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

4

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শিশু রামিসা

5

হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা

6

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

7

যে দামে কেনা যাবে প্রতি ভরি স্বর্ণ

8

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

9

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

10

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

11

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

12

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

13

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

14

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

15

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

16

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

17

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

18

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

19

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

20