ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন ওই গুদামে। আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা ধোঁয়া ও আগুন দেখে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের অন্ধকারে গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গুদামে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে গুদামে থাকা সয়াবিন তেলের বোতল গলে চারদিকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের তাপে গুদামের টিনের ছাউনি, দরজা ও দেয়ালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুদাম মালিক ও মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইসমাইল মোল্লা বলেন, “আমার পুরো গুদাম প্রায় ছাই হয়ে গেছে। টিসিবির বিপুল পরিমাণ পণ্যসহ সবকিছুই আগুনে নষ্ট হয়ে গেছে।”

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

1

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

2

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

3

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

4

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

5

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

6

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

7

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

8

সমর্থকদের যাতায়াত খরচ দিচ্ছেন জার্মান ফুটবলাররা

9

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

10

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

11

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

12

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

13

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

14

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

15

বিশ্বকাপে দায়িত্ব হারালেন সোমালি রেফারি ওমর আরতান

16

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

17

আওয়ামী লীগ শুধু বিতাড়িত নয়, দেউলিয়াও: ভূমি প্রতিমন্ত্রী

18

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

19

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্

20