ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় পরাজিত হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতের একটি জুরি সর্বসম্মতভাবে রায় দেয়, ওপেনএআই তাদের মূল মানবকল্যাণমূলক লক্ষ্য থেকে সরে গেছে—এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে দায়ী করা যাবে না।

মামলায় ইলন মাস্ক অভিযোগ করেছিলেন, ওপেনএআই অনৈতিকভাবে লাভবান হয়েছে এবং প্রতিষ্ঠার সময়কার মূল চুক্তি ভঙ্গ করা হয়েছে। তবে জুরি তার এই দাবি নাকচ করে দেয়। রায়ে বলা হয়, মামলাটি দেরিতে দায়ের করা হয়েছে, যা সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচিত এই মামলায় রায় দিতে জুরিদের সময় লাগে দুই ঘণ্টারও কম। বিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এর ব্যবহার এবং প্রযুক্তি থেকে কারা লাভবান হবে—এই প্রশ্নগুলোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

রায়ের ফলে ওপেনএআইয়ের ভবিষ্যৎ শেয়ারবাজারে তালিকাভুক্তির পথ আরও সহজ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি প্রতিষ্ঠানটির মূল্যায়ন ভবিষ্যতে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলেও আলোচনা রয়েছে।

মামলার সময় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে ঘিরে কিছু বিতর্কও সামনে আসে। আদালতে কয়েকজন সাক্ষী তাকে “মিথ্যাবাদী” হিসেবে উল্লেখ করেন, যা তার ভাবমূর্তিতে চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

রায়ের পর ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আপিল করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ওপেনএআই নেতৃত্ব দাতব্য প্রতিষ্ঠানকে ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে।

তিনি আরও বলেন, দাতব্য প্রতিষ্ঠানকে ব্যবহার করে মুনাফা অর্জনের নজির ভবিষ্যতে দাতব্য অনুদান ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিচারক ইউভান গঞ্জালেস রজারস মন্তব্য করেন, আপিলে ইলন মাস্কের জন্য পথ কঠিন হতে পারে, কারণ মামলার সময়সীমা সংক্রান্ত জুরির সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

1

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না সচিব-বুয়েট শিক্ষক সন্তান

2

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

3

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

4

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞ

5

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

6

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

7

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ঘিরে নতুন মার্কিন নিষেধ

8

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

9

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

10

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

11

দেশের পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

12

বিশ্ব ধরিত্রী দিবস আজ

13

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

14

২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে ডিজেল সংকট

15

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

16

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

17

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ কারা আছেন? দেখে নিন

18

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

19

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

20