ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব

আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলা মটর এলাকার একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি একজন শিক্ষাবিদ ও গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিয়ের বিষয়ে দীপ্তি চৌধুরী জানান, পারিবারিকভাবে তাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এবং সেখানে শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আলোচনায় আসেন দীপ্তি চৌধুরী। সেই অনুষ্ঠানের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। ওই সময় তার দৃঢ় অবস্থান ও বক্তব্য অনেকের প্রশংসা কুড়ায়।

বর্তমানে তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন। বিয়ের খবরে সহকর্মী, দর্শক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বার্তা ভেসে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

1

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

2

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

3

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

4

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

5

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

6

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

7

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

8

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

9

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

10

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

11

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

12

চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৮

13

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

14

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

15

ইতালির নতুন কোচ বালদিনি

16

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

17

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

18

ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা ২০২৬

19

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

20