অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ এএম
অনলাইন সংস্করণ

ডাকসুর জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা

ছবি: সংগৃহীত

ডাকসুর নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ শাহবাগ থানার সামনে হামলার শিকার হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা করেছে। এ বিষয়ে ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা করেছে।

তবে এ অভিযোগের বিষয়ে

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ বি জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীরা থানায় আসলে সেখানে ঢাবি শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করে। কিন্তু সেখানে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের নেতাকর্মীরা ঢাল হয়ে দাঁড়ায়।

জানা যায়, ফেসবুকে ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ছড়ানোর অভিযোগ উঠে। সেটি নিয়েই দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে রাত পৌনে ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শাহবাগ থানায় উপস্থিত হন। একই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডাকসু ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

 এসময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসু ভিপি সাদিক কায়েম মুখোমুখি হন। উত্তেজনার মধ্যেই পরিস্থিতি শান্ত করতে রাকিব ও সাদিক কায়েমের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এরপর তারা দু-দিকে চলে যান।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার অভিনেত্র

1

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

2

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

3

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

4

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

5

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

6

হাল্যান্ডের আবেগঘন বার্তা

7

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

8

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

9

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

10

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

11

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

12

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

13

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

14

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

15

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

16

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

17

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

18

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

19

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

20