ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে খুলনা বিভাগ ও পটুয়াখালীসহ কয়েকটি এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।

শুক্রবারও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

1

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

2

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

3

মরক্কো যেভাবে চাপে ফেলল ব্রাজিলকে

4

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

5

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

6

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

7

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

8

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

10

জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ জার্মা

11

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

12

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

13

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

14

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

15

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

16

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

17

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

18

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

19

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

20