অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

ছবি: সংগৃহীত



 ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। খবর দ্য ডনের। 

তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে।

পোস্টে তিনি আরও লেখেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।’

এই বৈঠকটি মূলত ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে’ পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, এরইমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি।  শুক্রবার (২৪ এপ্রিল) রাতে আরাগচি ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাগচি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। যেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

1

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

2

ফুটবল ঈশ্বরের প্রতি প্রতিপক্ষেরও অন্তহীন ভালোবাসা

3

ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

5

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

6

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

7

জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর

8

বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

9

গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেলেন

10

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

11

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

12

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

13

জাম খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৪ খাবার

14

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

15

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

16

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

17

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

18

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

19

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা, ইসরায়েলকে কড়া বার্তা

20