ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্তত ১৭টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যা স্থানীয়ভাবে কালবৈশাখীর রূপ নিতে পারে।

শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে নদী অববাহিকায় বসবাসকারী ও নৌপথে চলাচলরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত (পুনরায় সতর্কসংকেত) দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে, যা এই পূর্বাভাসের বাস্তবতা আরও জোরালো করছে।

এর আগে বৃহস্পতিবার দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছিল, ৩০ এপ্রিল দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই বিশেষ করে নদীবন্দর, খোলা স্থান ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

1

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

2

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

3

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

4

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

5

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

6

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

7

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির

8

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

9

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

10

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

11

শাবনূরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ পূর্ণিমার

12

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

13

টাকা-ক্ষমতার কাছে ন্যায়বিচার অসহায়: তামিমার সাবেক স্বামী

14

ব্রাজিলের জালে জাপানের গোল, পিছিয়ে ব্রাজিল

15

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

16

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

17

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

18

বিশ্বকাপে আলোচনায় নেইমারের প্রেমিকা বিয়ানকার্দি

19

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

20