অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

ছবি: সংগৃহীূত



গ্রুপ 'আই' থেকে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তাই আজকের ম্যাচে মূল লড়াই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হবে। তবে ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দুই কিলিয়ান এমবাপ্পে ও আলিং হালান্ডের কারণে। অনেকে ম্যাচটিকে দেখছেন এমবাপ্পে ও হালান্ডের লড়াই হিসেবে।

২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত খেলেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে নরওয়ে। এখন তাদের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে নকআউটে আরও সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা।


গোল্ডেন বুটের দৌড়েও সমানে সমান এমবাপ্পে ও হালান্ড। প্রথম দুই ম্যাচে দুই জনই করেছেন চারটি করে গোল। ফলে আজকের ম্যাচটি ব্যক্তিগত অর্জনের লড়াই হিসেবেও গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে, আর এবার সেই কীর্তি পুনরাবৃত্তি করার পথে এগোচ্ছেন এই ফরাসি তারকা।

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে আছেন হালান্ডও। সবশেষ ১২ ম্যাচে হারেনি নরওয়ে। জাতীয় দলের জার্সিতে শেষ আট ম্যাচে ১৬ গোল করেছেন 'গোল মেশিন' খ্যাত এই ফরোয়ার্ড। আজ আর একটি গোল করতে পারলেই দেশের হয়ে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। সেই আসরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল ভাইকিংরা। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে হালান্ড, মার্টিন ওডেগার্ড, সান্দের বের্গে ও ফ্রেডরিক আউরসনেসদের নেতৃত্বে আবারও নিজেদের শক্তি দেখাচ্ছে নরওয়ে।


ফ্রান্সও রয়েছে দারুণ ছন্দে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে দলটি। ফরাসি প্রধান কোচ দিদিয়ের দেশমের মায়ের মৃত্যু হওয়ায় তিনি দেশে ফিরে গেছেন। ফলে এই ম্যাচে ফ্রান্সের ডাগআউট সামলাবেন সহকারী কোচ গাই স্টেফান।

গ্রুপ 'আই'-এর রানার্সআপ দল নকআউট পর্বে গ্রুপ 'ই'-এর রানার্সআপের মুখোমুখি হবে। আর গ্রুপ সেরা দল রাউন্ড অব ১৬-এ ওঠার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পেতে পারে স্কটল্যান্ড অথবা কেপ ভার্দেকে। ফলে ইউরোপের দুই প্রতিপক্ষের লড়াই শুধু তিন পয়েন্ট নয়, গ্রুপের শীর্ষস্থান, গোল্ডেন বুটের দৌড় এবং দুই মহাতারকার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা

1

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

2

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

3

মেসি কি লাল কার্ড থেকে বেঁচে গেলেন

4

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

5

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

6

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

7

ইরানের পাল্টা হামলা, নিশানায় মার্কিন ঘাঁটি

8

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

9

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

10

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

11

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

12

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

13

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

14

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

15

বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

16

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

17

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

18

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

19

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

20