ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডের রায় আগামী তিন মাসের মধ্যে কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ যদি অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন করে, তাহলে দ্রুত সময়ের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব।

আইনমন্ত্রী আরও বলেন, মাত্র ছয় কার্যদিবসের মধ্যে এই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যা একটি দ্রুত ও নজিরবিহীন বিচারিক অগ্রগতি। রাষ্ট্র পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, যাতে পুরো বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকে।

তিনি জানান, রায় ঘোষণার পর আগামী সাত দিনের মধ্যে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হবে। এরপর পেপারবুক প্রস্তুত এবং চূড়ান্ত শুনানির মাধ্যমে উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

আইনমন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস অপরাধের দ্রুত বিচার ও রায় কার্যকর সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়তা করে। তিনি প্রধান বিচারপতির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান।

তিনি আরও উল্লেখ করেন, মামলার প্রধান আসামি সোহেল রানা বিচারের মোড় ঘুরিয়ে দিতে ভিন্ন ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করেছিল, তবে আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, রোববার সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন এবং অর্থদণ্ডও আরোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

1

যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতন্ত্রে হস্তক্ষেপ করছে: স্টারমার

2

হুতিদের হামলার মধ্যেও পিছু হটছে না সৌদি, নির্ধারিত সময়েই এশি

3

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

4

লুলার জয়ে চাপে ট্রাম্পের আঞ্চলিক আধিপত্য

5

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

6

পৃথিবীটা এখনো মেসির, বিশ্বকাপও তার জাদুতে মুগ্ধ

7

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

8

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্

9

সরকারপ্রধানের কড়া বার্তা, পদ হারালেন দুই নেতা

10

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

11

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

12

আরো ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান

13

জমি বিক্রি করে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক

14

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

15

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

16

নুয়েনের লড়াই এখনো থামেনি

17

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

18

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

19

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

20