ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

সংগৃহীত ছবি

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার পরিচালিত বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এটি মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলমান কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগ ও সিটি করপোরেশন এলাকায় ব্যাপক হারে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৩ লাখ ২৪ হাজার ৮৭০ জন শিশু টিকা পেয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৯ লাখ ৭৭ হাজার ৭৭২ জন, রাজশাহী বিভাগে ২০ লাখ ২০ হাজার ৩৭৩ জন এবং রংপুর বিভাগে ১৮ লাখ ৬২ হাজার ১৯৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহসিলেট বিভাগেও লক্ষাধিক শিশু এই কর্মসূচির আওতায় এসেছে। দেশের বিভিন্ন সিটি করপোরেশন এলাকায়ও আলাদাভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মসূচি চালু করা হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, যেসব এলাকায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যেই কমতে শুরু করেছে। এটি টিকাদান কর্মসূচির ইতিবাচক ফলাফল বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে টিকার কার্যকারিতা অত্যন্ত বেশি। সঠিকভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হলে কয়েক সপ্তাহের মধ্যেই সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসে। তাই জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

1

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

2

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা অপরিবর্তিত

3

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

4

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

5

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

6

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

7

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

8

নেইমারের ফেরায় উজ্জীবিত ব্রাজিল শিবির

9

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

10

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

11

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

12

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

13

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

14

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চীন, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল

15

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

16

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর

17

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে

18

৪ মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৬

19

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেল

20