অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ

ছবি: সংগৃহীত


 
২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলর টাইব্রেকারে তিন–তিনটি পেনাল্টি মিস করে চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্লু সামুরাইরা। সেবার কোন খেলোয়াড় আগে শট নেবেন, তা নির্ধারণের দায়িত্ব খেলোয়াড়দের নিজেদের ওপরই ছেড়ে দিয়েছিলেন কোচ হাজিমে মোরিয়াসু। কিন্তু রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে সেই ভুল আর দ্বিতীয়বার করতে চান না জাপানি বস। মোরিয়াসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ম্যাচ টাইব্রেকারে গড়ালে এবার আর প্লেয়ারদের স্বেচ্ছায় এগিয়ে আসার অপেক্ষায় থাকবেন না, বরং নিজেই নির্ধারণ করবেন পেনাল্টি শুটারদের তালিকা!

ম্যাচের আগের দিন রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়ে মোরিয়াসু বলেন, এবার যদি ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমি নিজেই ঠিক করব কে কোন অর্ডারে কিক নেবেন। খেলোয়াড়দের মাথা থেকে এই বিশাল মানসিক চাপটি আমি নিজের কাঁধে তুলে নিতে চাই। কাতার ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে জাপানি কোচ যে এবার কতটা কঠোর ও সুপরিকল্পিত, তাঁর এই মন্তব্যেই তা স্পষ্ট।

ব্রাজিলকে বধ করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার মিশনের আগেই অবশ্য বড় এক ধাক্কা খেয়েছে জাপান দল। গ্রুপ পর্বে ইনজুরিতে পড়া দলের প্রধান তারকা ও রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার তাকেফুসা কুবো আজকের হাইভোল্টেজ ম্যাচে সম্পূর্ণ মাঠের বাইরে থাকছেন। কুবোর চোটের আপডেট দিয়ে কোচ বলেন, ও এখনো দলের সাথে মূল অনুশীলনে অংশ নিতে পারছে না, আলাদাভাবে নিজের রিহ্যাব করছে। ব্রাজিলের বিপক্ষে ও খেলছে না। আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং ও নিজেও মাঠে নামার জন্য ছটফট করছে।

গত চার বছরে জার্মানি, স্পেন এবং ইংল্যান্ডের মতো বিশ্বসেরা দলগুলোকে হারিয়ে বিশ্বফুটবলে নিজেদের এক নতুন পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে জাপান। এমনকি গত অক্টোবরে টোকিওতে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকেও ৩–২ ব্যবধানে হারিয়েছিল তারা। ফলে আজকের ম্যাচে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ব্রাজিলের বিপক্ষে নামার আগে জাপানিদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইউরোপ ও লাতিন আমেরিকার শীর্ষ লিগগুলোতে জাপানি ফুটবলারদের দাপুটে পদচারণা তাদের গায়ে সেঁটে দিয়েছে এই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ বা অন্ধকার ঘোড়ার তকমা।

মোরিয়াসু অকপটে স্বীকার করেছেন, উত্তর আমেরিকার (আমেরিকা, কানাডা ও মেক্সিকো) বিশাল দূরত্বে যাতায়াত করা এবং ব্রাজিলের চেয়ে ১ দিন কম বিশ্রাম পাওয়াটা তাঁদের জন্য বড় এক চ্যালেঞ্জ। তবুও ইতিহাস গড়তে মরিয়া জাপানি বস হুঙ্কার ছেড়ে বলেন, বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি। অনেকে আমাদের ডার্ক হর্স বলছেন এবং সেই তকমা মাথায় রেখেই আমরা মাঠে নামব। আমরা বিশ্বাস করি আজ ব্রাজিলকে হারানোর সামর্থ্য এবং সুযোগ, দুটিই আমাদের আছে!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

1

ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে

2

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব

3

মামলা না তুললে লাশ ফেলে দেব’, এজেআর কুরিয়ারের মামলার বাদীকে

4

ঘটনা অনেক দেরিতে জানলাম

5

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

6

ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, আলোচনায় ফুটবল উন্নয়ন

7

দেশে বাল্যবিবাহের হার ৪৭.২ শতাংশ, উদ্বেগ ইউনিসেফের

8

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

9

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

10

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

11

ঋণ কমিয়ে বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

12

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্

13

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

14

ইতিহাস গড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির ‘ফুলস্টপ’

15

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের অভিযান, জব্দ ৮৩ লাখ

16

অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতা আটক

17

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

18

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

19

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব

20