অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়াকে না থামালে আরও অনেক দেশ আগ্রাসনের মুখে পড়বে

ছবি: সংগৃহীত


রাশিয়াকে প্রতিহত করতে না পারলে আরও অনেক দেশ আগ্রাসনের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, রাশিয়াকে থামানো না গেলে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বাইরেও আগ্রাসন চালাবে। তিনি মিত্রদেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহায়তা বাড়ানোর আহ্বান জানান। খবর বিবিসির। 

জেলেনস্কি সতর্ক করে বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির বিকাশের ফলে একটি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, যেখানে ‘অস্ত্রই ঠিক করে দেবে কে বেঁচে থাকবে’। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বৈশ্বিক নিয়ম-কানুন তৈরির দাবি জানান এবং স্বয়ংক্রিয় ড্রোন ও চালকবিহীন যুদ্ধবিমানের ঝুঁকি প্রচলিত যুদ্ধের চেয়েও বেশি বলে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এখনই রাশিয়াকে থামানো সস্তা হবে, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনকারী সাধারণ ড্রোন তৈরির আশঙ্কায় পড়ে গেলে তার চেয়ে ব্যয়বহুল পরিস্থিতি তৈরি হবে।

তিনি আরও বলেন, ইউরোপ মলদোভাকে রাশিয়ার প্রভাবের কাছে হারানোর সামর্থ্য রাখে না। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো জর্জিয়া ও বেলারুশকে রাশিয়ার কবল থেকে রক্ষা করার সুযোগ হারিয়েছে।

সম্প্রতি মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু অভিযোগ করেছেন, রাশিয়া শত শত কোটি ইউরো ঢালছে দেশটির ভেতরে সহিংসতা উসকে দেওয়ার ও ভীতি ছড়ানোর জন্য। রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে রাশিয়ার প্রভাবিত ভুয়া তথ্য প্রচারেরও প্রমাণ মিলেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি জানান, তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ভালো বৈঠক হয়েছে এবং যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি

1

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে : মারিয়া মিম

2

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

3

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

4

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

5

আবু সাঈদ হত্যা মামলার আসামিরা ট্রাইব্যুনালে, সরাসরি সম্প্রচা

6

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আ

7

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

8

জাতীয় সংসদে ১২টি বিল পাস

9

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

10

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

11

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

12

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

13

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

16

মোদিকে বন্ধু পুতিনের ফোন, কথা হলো যা নিয়ে

17

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

18

হরমুজ প্রণালী পাড়ি দিল দুই চীনা ট্যাংকার

19

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

20