ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি এবার অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও শ্রোতাদের দৃষ্টি কাড়ছেন। ‘হাওয়া’ খ্যাত এই তারকা সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের একটি কনসার্টে গান গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

কনসার্টে তিনি ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি পরিবেশন করেন, যা ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা পাচ্ছে। জানা গেছে, এই গানটি আসন্ন রইদ সিনেমায় ব্যবহৃত হয়েছে এবং এতে কণ্ঠ দিয়েছেন নাজিফা তুষি নিজেই।

গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে তুষি বলেন, অভিনয়ের মানুষ হলেও গান সবসময় তার ভেতরের একটি ভালোবাসার জায়গা ছিল। সিনেমার টিম যখন তাকে গানটি গাওয়ার প্রস্তাব দেয়, তখন তিনি কিছুটা দ্বিধায় ছিলেন—দর্শক তাকে গায়িকা হিসেবে কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে সংশয় ছিল।

তবে কনসার্টে লাইভ পরিবেশনার পর দর্শকদের উষ্ণ প্রতিক্রিয়া তাকে আরও আত্মবিশ্বাসী করেছে বলে জানান তিনি। বিশেষ করে রবীন্দ্র সরোবর-এ পরিবেশনার অভিজ্ঞতা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, ‘রইদ’ সিনেমার গল্প ও সংগীত খুবই বাস্তবধর্মী এবং মাটির কাছাকাছি অনুভূতির। তাই গানটি গাওয়ার সময় নিজের আবেগ ও অনুভূতিকে গুরুত্ব দিয়েছেন তিনি।

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী এবং সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।

এদিকে সিনেমাটির আরও কয়েকটি গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ এবং ‘রহে না’—যেগুলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে দর্শকপ্রিয়তা পেয়েছে।

রইদ সিনেমাটি নির্মিত হয়েছে একটি আধ্যাত্মিক ও প্রতীকী গল্পকে কেন্দ্র করে, যেখানে সাধু, তার পাগল স্ত্রী এবং একটি তালগাছকে ঘিরে আবর্তিত হয়েছে মূল কাহিনি। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা আনজুম তুষি ও গাজী রাকায়েত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

1

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

2

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

3

ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

4

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

5

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

6

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

7

আজকের দিনেই বিশ্বকাপে মেসির অভিষেক হয়েছিল

8

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

9

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

10

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

11

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

12

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

13

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

14

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

15

ইরানি সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, স্টেডিয়ামে বসে খেলা দ

16

সৌদি আরামকোর প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, আগুনে ক্ষতিগ

17

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

18

সামান্য জমি দখলও ভয়াবহ অপরাধ, ইসলামে কী শাস্তি

19

হরমুজে কুয়েতি ট্যাংকারে হামলা, নিরাপদে ২১ ভারতীয় নাবিক

20