অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ



ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত বিধিমালা লঙ্ঘন করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ভবনের পানি, গ্যাস ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। একই সঙ্গে ভবন নির্মাণের বিধিমালা মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পরিদর্শন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গত ১৯ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত আগস্ট মাসের দপ্তর-সংস্থার সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।  

সভায় বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণসংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অনিয়ম ঠেকাতে সব দপ্তর ও সংস্থাকে ভবন পরিদর্শনের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া সব উন্নয়ন কর্তৃপক্ষকে ইমারত পরিদর্শকের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমারত পরিদর্শকদের নির্দিষ্ট ভবনের দায়িত্ব দিয়ে তাদের কার্যক্রম আরও সুনির্দিষ্ট করার সিদ্ধান্তও নেওয়া হয়।


বিধিমালার ব্যত্যয় করা নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা সেগুলো পরবর্তী সময়ে অনুমোদিত প্ল্যান অনুযায়ী সংশোধন করা হয়েছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি বিধিমালা মেনে ভবন নির্মাণের বিষয়ে জনগণের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং পরিচালিত সচেতনতামূলক কার্যক্রমের হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুমোদনহীন ভবনে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্তসহ গৃহীত সব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-১) এবং উপ-সচিবকে (প্রশাসন-২, ৩ ও ৪) দায়িত্ব দেওয়া হয়েছে সভায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

1

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

2

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

3

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি

4

হাসপাতালে অসুস্থ বাবা, জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

5

যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর এনআইডি পাঠাচ্ছে ইসি

6

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

7

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

8

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

9

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

10

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

11

শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোয় মরক্

12

জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ

13

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

14

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

15

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

16

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

17

হরমুজ প্রণালী নিয়ে ইরান–ওমান বৈঠক

18

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

19

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

20