ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

ঈদে ট্রেনযাত্রা |ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এই বিষয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বের যাত্রায় ওই কামরার সাথে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকার কথা বলা হয়েছে। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া নারী কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও উল্লেখ রয়েছে।

এই আইনি বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট আবেদন করেন। পরে হাইকোর্ট ১০ মার্চ এ বিষয়ে রুল জারি করে জানতে চায়, কেন আইন অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখা হবে না।

ঈদযাত্রায় নারীদের ভোগান্তি ও নিরাপত্তা বিবেচনায় চলমান রুলের প্রেক্ষিতে সম্পূরক আবেদন করা হলে আদালত এ নির্দেশ দেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

এই আদেশের ফলে ঈদ মৌসুমে নারী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

1

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

2

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

3

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

4

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

5

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

6

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

7

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

8

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

9

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

10

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

11

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

12

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

13

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

14

ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হেনেছিল ইরানি ক্ষেপণাস্ত

15

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

16

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

17

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

18

মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর

19

জাতীয় দল থেকে অবসরের পর ছেলের খেলা উপভোগ করছেন মেসি

20