ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

সংগৃহীত

ইরানে চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেলেও রাজধানী তেহরানসহ দেশের কয়েকটি বড় নগরীতে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি বৃষ্টি পরিস্থিতি কিছুটা স্বস্তি দিলেও পানির চাহিদা পূরণে তা এখনো পর্যাপ্ত নয়।

ইরানের আবহাওয়া অধিদফতরের প্রধান সাহার তাজবখশ মুসলিম জানিয়েছেন, চলতি পানি-বছরে দেশজুড়ে গড় বৃষ্টিপাত আগের বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, যা কৃষি ও জলাধারের জন্য কিছুটা ইতিবাচক প্রভাব ফেলেছে।

তবে আলবোরজ পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত তেহরানসহ ঘনবসতিপূর্ণ শহরগুলোর জন্য এই বৃষ্টি পর্যাপ্ত নয় বলে সতর্ক করেছেন তিনি। কারণ এসব অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত পানির ব্যবহার সংকটকে আরও তীব্র করে তুলছে।

ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান, মাশহাদ, কারাজ, কাজভিন ও হামাদানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে পানি সরবরাহ নিয়ে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তুষার গলে বিভিন্ন বাঁধে কিছু পানি বাড়লেও রাজধানীর বিশাল চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট নয়।

গত বছর তেহরানের পানি সংকট মোকাবিলায় তালেঘান বাঁধের উল্লেখযোগ্য পরিমাণ পানি ব্যবহার করা হয়েছিল। এর ফলে বর্তমানে ওই বাঁধের পানির স্তরও আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। এতে আগামী গ্রীষ্মে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পানি সংকট সামাল দিতে এখন থেকেই কঠোর পানি ব্যবস্থাপনা, অপচয় রোধ এবং সরবরাহ নিয়ন্ত্রণে জোর দিচ্ছে ইরান সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এ সংকট মোকাবিলা করা কঠিন হবে।

তবে দীর্ঘ খরার মধ্যে ইরানিদের জন্য কিছুটা আশার খবরও দিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় জলবায়ুচক্র ‘এল নিনো’র প্রভাবে এবারের শরৎ মৌসুমে ইরানে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিক থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে, যা দেশের পানি পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

1

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

2

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

3

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

4

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

5

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

6

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের

7

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

8

বিশ্বচ্যাম্পিয়নদের গার্ড অব অনারে সম্মানিত লিওনেল মেসি

9

কলম্বিয়ায় সিনেটরের গাড়িবহরে গুলিবর্ষণ

10

রংপুরে ৪ খুন: যেসব প্রশ্নের উত্তর মিলছে না

11

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

12

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

13

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

14

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ কারা আছেন? দেখে নিন

15

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

16

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

17

আদালতে সোহেল ও তার স্ত্রী

18

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

19

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

20