অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই

ছবি সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার বোন কাতিয়ার একটি বিবৃতিতে হাওয়া লেগেছে গুঞ্জনের পালে। কাতিয়া জানিয়েছেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। যাতে ভক্তদের মাঝে দানা বেঁধেছিল আবেগও।

ভক্তদের অবশ্য স্বস্তি দিলেন পর্তুগিজ মহাতারকা। অবসর নিয়ে কী ভাবছেন, জানালেন নিজেই। রোনালদোর বরাত দিয়ে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো লিখেছেন, এখনই অবসরের কথা ভাবছেন না সিআরসেভেন।

রোনালদো বলেন, ‘আমি এই ব্যাপারে পরে কথা বলব। জিতি বা হারি, আমার হাতে যথেষ্ট সময় আছে। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব। তারপর আমি নিজের সিদ্ধান্ত জানাব।’

নিজের শেষ বিশ্বকাপটা উপভোগ করছেন সিআরসেভেন। প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন। হতাশা ছিল নকআউট পর্ব নিয়ে। এর আগে ৮ ম্যাচ খেললেও সেখানে গোল পাননি। আজ ৬৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সেই অতৃপ্তিও ঘুচিয়েছেন সিআরসেভেন। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

শুধূ তাই নয়। কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২- এর ম্যাচে মাঠে নেমে নতুন এক ইতিহাস গড়লেন পর্তুগিজ সুপারস্টার। ৪১ বছর ৪ মাস ২৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন তিনি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

1

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা,আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

2

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

3

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

4

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

5

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

6

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

7

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

8

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

9

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

10

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

11

১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ৯ বছর পর ৩৩০ কোটি ডলারের এআই প্রতিষ্ঠা

12

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

13

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

14

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

15

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার

16

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

17

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

18

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

19

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

20