ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য রাখেন। পরে নেতারা আসন্ন নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন।

এ সময় চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, তাদের রাজনৈতিক লক্ষ্য শুধুমাত্র ক্ষমতা বা মন্ত্রিত্ব অর্জন নয়; বরং ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে অবস্থান নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তিনি আরও ইঙ্গিত দেন যে ভবিষ্যতে এই আদর্শের ভিত্তিতেই রাজনৈতিক জোট গঠন হতে পারে।

এছাড়া ‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখার কথা উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

1

২০২৭ হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

2

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

3

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

4

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

5

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

6

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

7

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

8

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

9

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

10

মেসি-বার্সালোনা বিচ্ছেদের ৫ বছর

11

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

12

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের

13

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

14

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি, যা ঘটেছিল

15

স্পেনের বিশ্বকাপ ট্রফি উদযাপনের সময় পেছন ফিরে দাঁড়ানোর কারণ

16

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

17

দেশে হামের উপসর্গে আরও এক মৃত্যু

18

ইয়েমেন ইস্যুতে ইরানের নীতি অপরিবর্তিত থাকবে: ইসমাইল বাকায়ি

19

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

20