অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

ছবি: সংগৃহীত


দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় মাত্র ২০ মিনিটের মধ্যে বুধবার টানা সাতটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় অনুযায়ী বুধবার ভোরের দিকে (আনুমানিক রাত আড়াইটা থেকে ভোর ৩টার মধ্যে) এই ঘটনা ঘটে।

বন্দর এলাকার আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে সংযুক্ত আরব আমিরাতজুড়ে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি হয়। একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আশপাশের বাণিজ্যিক ও আবাসিক এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখা যাওয়ার কিছুক্ষণ আগে তারা ভবন কেঁপে উঠতে অনুভব করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রাথমিক ভিডিওতে দেখা যায়, গুদাম এলাকার ওপর বড় বড় আগুনের গোলা উঠছে। এরপর একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েক কিলোমিটার দূরের জানালাও এতে কেঁপে ওঠে। বেসামরিক প্রতিরক্ষা দল ও পুলিশসহ স্থানীয় জরুরি সেবার কর্মীরা দ্রুত এলাকাটি ঘিরে ফেলেন।

তারা আগুন নেভানোর কাজও শুরু করেন। জেবেল আলি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গভীর সমুদ্রবন্দর। এটি বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এই এলাকায় যেকোনো ধরনের বিঘ্ন পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়াজুড়ে অর্থনীতি ও নিরাপত্তার ওপর দ্রুত প্রভাব ফেলতে পারে।

এই বিস্ফোরণের ঘটনা এমন সময় ঘটল, যখন উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সতর্কতা বেড়েছে।

একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। নিশ্চিত নয় এমন প্রাথমিক গোয়েন্দা তথ্য এবং আঞ্চলিক পর্যবেক্ষক গোষ্ঠীগুলো জানিয়েছে, এটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও পরিবহন স্থাপনাকে লক্ষ্য করে দূরপাল্লার হামলা হয়ে থাকতে পারে। তবে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের সঠিক উৎস বা কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ এখনো চলছে।

পুরো দক্ষিণ এশিয়ার জন্য জেবেল আলির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুবাইয়ে লাখ লাখ বাংলাদেশি ও ভারতীয় প্রবাসী থাকেন। তাদের মধ্যে হাজার হাজার মানুষ সরাসরি জেবেল আলি মুক্ত বাণিজ্য এলাকায় এবং এর সঙ্গে যুক্ত সমুদ্র পরিবহন, গুদাম ও উৎপাদন খাতে কাজ করেন। বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসেন। জরুরি কাজের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যাতে দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স বাধাহীনভাবে যাতায়াত করতে পারে। দমকলকর্মীরা দ্রুত ঝুঁকিপূর্ণ শিল্প ইউনিটগুলো আলাদা করার কাজ শুরু করেন। পাশাপাশি আগুন যাতে পাশের জ্বালানি সংরক্ষণাগার ও পণ্য সংরক্ষণ কেন্দ্রে ছড়িয়ে না পড়ে, সে চেষ্টাও চালিয়ে যান।

দুবাই কর্তৃপক্ষ বাসিন্দাদের জেবেল আলির আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এতে জরুরি সেবার কর্মীরা আরো কার্যকরভাবে কাজ করতে পারবেন। পুরো ঘটনার ধারাবাহিকতা এবং মোট অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা আরো হালনাগাদ তথ্য জানাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

1

কিয়ামতের কঠিন দিনে সহজ হিসাব পেতে যে আমলগুলো জরুরি

2

বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

3

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

4

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

5

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

6

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

7

পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

8

অপ্রতিম হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

9

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

10

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহে

11

ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার

12

বিশ্বকাপ জিতেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙলেন নিকো উইলিয়ামস

13

বাগদান সারলেন শেখ সাদী

14

‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্ম

15

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

16

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হওয়ার আহ্বান প্রত

17

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

18

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

19

মেসির ছেলে থিয়েগোতেই ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্

20