অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত




শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়টি আর্জেন্টিনার জন্য ছিল বড় এক সতর্কবার্তা। আফ্রিকার অপেক্ষাকৃত ছোট দলটির বিপক্ষে অল্পের জন্যই বিদায়ের শঙ্কা এড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। সেই তিক্ত অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি লিওনেল স্কালোনি। মঙ্গলবার শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বারবার ফিরে এল কেপ ভার্দে ম্যাচের প্রসঙ্গ। একই সঙ্গে আর্জেন্টিনা কোচ জানিয়ে দিলেন, এবার আর প্রতিপক্ষকে সেই ধরনের সুযোগ দিতে চান না তারা।

চলতি বিশ্বকাপে চার ম্যাচের চারটিতেই জিতে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। তবে টানা জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগছেন না স্কালোনি। তার মতে, বিশ্বচ্যাম্পিয়ন বা ফেবারিট তকমা মাঠে কোনো নিশ্চয়তা দেয় না। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায়ই তার সবচেয়ে বড় উদাহরণ।


ব্রাজিল-নরওয়ে ম্যাচ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘অনুশীলন চলার কারণে আমি ম্যাচের কিছু অংশ দেখেছি। এটা টুর্নামেন্টের বাস্তব চিত্র তুলে ধরে। নরওয়ে খুবই ভালো দল। ম্যাচের শেষদিকে এন্দ্রিক যদি গোলটি করত, তাহলে আজ হয়তো আমরা সম্পূর্ণ ভিন্ন আলোচনা করতাম।’

ব্রাজিলের বিদায়কে নিজেদের জন্যও সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ, ‘ওরা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। ঠিক যেমনটা কেপ ভার্দের বিপক্ষে আমাদের সঙ্গেও ঘটতে পারত। এই টুর্নামেন্টে যেকোনো দলের সঙ্গেই এমন হতে পারে।’


স্কালোনির মতে, কেপ ভার্দের বিপক্ষে দলের লড়াকু মানসিকতাই শেষ পর্যন্ত তাদের টিকিয়ে রেখেছে। তিনি বলেন, ‘সেই ম্যাচে আমরা যদি দৃঢ়তা আর ঘুরে দাঁড়ানোর মানসিকতা না দেখাতাম, তাহলে আমরাও বিদায় নিতাম। এমন টুর্নামেন্টে শুধু ভালো খেললেই হয় না, কঠিন মুহূর্তে লড়াই করার মানসিকতাও থাকতে হয়।’

চলতি বিশ্বকাপকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর মনে করে স্কালোনি বলেন, ‘এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না। ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে, স্পেনও পর্তুগালের বিপক্ষে ভুগেছে। এখন আর কোনো ম্যাচই সহজ নয়। সব দলই অনেক সংগঠিত ও আধুনিক ফুটবল খেলছে।’

শেষ আটে ওঠার লড়াইয়ে মিসরকে নিয়ে তাই সর্বোচ্চ সতর্ক আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহ জানিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সতর্কতায় আছি। মিসর খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে, কোচও দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে কাজ করছেন। সালাহ অসাধারণ ফুটবলার। তবে আমরা কোনো একজন খেলোয়াড়কে নয়, পুরো দলকেই গুরুত্ব দিই।’

কেপ ভার্দে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘কেপ ভার্দে যেভাবে পাল্টা আক্রমণে আমাদের ভুগিয়েছে, মিশরকে সেই সুযোগ দিতে চাই না। আমরা বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই এবং ম্যাচের ছন্দও আমাদের হাতে রাখতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, প্রতিপক্ষকে দ্রুত কাউন্টার অ্যাটাকের কোনো সুযোগ না দেওয়া।’

স্কালোনির আশা, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আরও পরিণত ফুটবল খেলেই শেষ আটের টিকিট নিশ্চিত করবে তার দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেও লেবানন-ইসরাইল সীমান্তে সংঘর্ষ

1

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

2

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

3

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

4

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

5

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

6

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ ইরানের মশা নৌবহর

7

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

8

থাকার কথা কারাগারে, হাসপাতালে প্রেমিকার সঙ্গে ধরা সরকারি কর্

9

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

10

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

11

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

12

এক ম্যাচে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে স্পেনকে

13

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

14

কেপ ভার্দের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

15

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

16

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

17

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

18

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

19

আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার

20