ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে আবার হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : আইআরজিসি

ইরানের রেভল্যুশনারি গার্ডস বা আইআরজিসি এক বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি আবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে, তাহলে সেই সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে।

বুধবার (২০ মে) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি কর্মকর্তাদের ইরানের ওপর পুনরায় হামলার হুমকির প্রসঙ্গ টেনে আইআরজিসি এই সতর্কবার্তা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে প্রতিক্রিয়া হবে আরও ভয়াবহ এবং এমন স্থানে আঘাত হানা হবে যা কেউ কল্পনাও করতে পারে না।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, অতীত অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান থেকে তারা নিশ্চিত যে যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়া আরও বিস্ময়কর পরিস্থিতি তৈরি করবে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে সম্ভাব্য সামরিক হামলার আগে তিনি মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে সেই হামলা বাতিলের নির্দেশ দেন। এতে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও একবার আলোচনায় এসেছে এবং পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

1

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

2

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

3

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

4

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

5

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

6

চীন যাচ্ছেন পুতিন

7

আসামিদের গ্রেপ্তার জরুরি বলছেন আইনজীবী

8

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

9

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

10

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

11

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

12

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

13

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

14

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

15

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

16

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

17

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

18

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে আইনি বাধা নেই

19

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

20