ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

দুর্ঘটনাকবলিত বিমান |সংগৃহীত

আফ্রিকার দেশ দক্ষিণ সুদান-এর রাজধানী জুবার কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কোনো যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেসনা মডেলের ছোট বিমানটি গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৫ মিনিটে জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পরই রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় ১৩ জন যাত্রী ও একজন পাইলট নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং ২ জন কেনিয়ার নাগরিক ছিলেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতা দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে পাঠানো একটি জাতিসংঘ উদ্ধারকারী দল জানায়, দুর্ঘটনার পর কোনো যাত্রীকে জীবিত পাওয়া যায়নি এবং অনেক মরদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং দুর্বল অবকাঠামোর কারণে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অতিরিক্ত যাত্রী পরিবহন ও অনিরাপদ আবহাওয়ায় ফ্লাইট পরিচালনার কারণে এখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।

দক্ষিণ সুদান-এ এই ধরনের দুর্ঘটনা নতুন নয়, যা দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই আবারও সামনে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্র

1

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

2

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

3

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকা

4

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

5

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

6

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু: মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্

7

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

8

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

9

প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সচল রেখেই মূল্যস্ফীতি কমানোর চ্যালেঞ

10

অভিবাসী থেকে বিশ্বচ্যাম্পিয়ন, ইয়ামাল নিকোর সাফল্যের অনুপ্রের

11

মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ

12

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, সালমানের সঙ্গে কাজ করলেই হত্য

13

হাল্যান্ডের আবেগঘন বার্তা

14

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

15

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

16

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

17

অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ইই

18

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

19

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

20