অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

ছবি: সংগৃহীত

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীকে নির্দয়ভাবে আক্রমণ করে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভারতের নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। তার অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ যিনি পেশায় একজন শ্রমিক। বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

ছবি দেবনাথের দাবি, টিঙ্কু প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে রাতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। ঝগড়ার এক পর্যায়ে তিনি স্ত্রীর কান টেনে ছিঁড়ে দেন।

ছবির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করান। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার (১৮ আগস্ট) থানায় হাজির হয়ে তিনি স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। 

শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 

সূত্র: আনন্দবাজার 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

1

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

2

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

3

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

4

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

7

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক

8

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

9

১২ বছর পর নকআউটে জার্মানি

10

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন

11

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

12

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

13

বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস

14

ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে অনুমতি পেলেন কেপ ভার্দের গোলরক্ষক

15

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

16

সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে চাকরি, আবেদন শেষ ১ নভ

17

ইরানে আগামীকাল থেকে সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

18

বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

19

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

20