ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না

সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বা উৎস করের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থের সীমা ৪ লাখ টাকা পর্যন্ত হলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী। এতে ক্ষুদ্র আমানতকারীদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ব্যাংক হিসাবে ৩ লাখ টাকার বেশি জমা থাকলে বছরে একবার আবগারি শুল্ক প্রযোজ্য হয়। তবে নতুন বাজেটে এই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক হিসাবের স্থিতি নির্ধারিত সীমা অতিক্রম করলে শুধু বছরে একবারই আবগারি শুল্ক কাটা হবে। একইভাবে একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা একাধিক অ্যাকাউন্ট থাকলেও এখন থেকে একবারই শুল্ক আরোপ করা হবে।

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতেই এই সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি ব্যাংকিং খাতে জটিলতা কমিয়ে স্বচ্ছতা আনার লক্ষ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই বড় ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। অর্থনীতিবিদদের মতে, ক্ষুদ্র আমানতকারীদের কর ছাড়ের এই সিদ্ধান্ত ব্যাংকিং খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সাধারণ মানুষের সঞ্চয়কে উৎসাহিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে বেশি লাল কার্ড দেখা বিশ্বকাপের সেই ম্যাচ

1

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

2

পেনাল্টি মিসে রাগ হলেও ভুল শুধরে নিলেন মেসি

3

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

4

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

5

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

6

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

7

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

8

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

9

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও জোরদার

10

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

11

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

12

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

13

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চাইলেন ফ্রান্সের কোচ

14

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

15

বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইয়ামাল

16

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

17

মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

18

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

19

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

20